স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘খেলাঘর’। গত বছর নভেম্বর মাস থেকে এই ধারাবাহিক নিজের পথ চলা শুরু করেছে স্টার জলসার পর্দায়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) ও শাহিদ আফ্রিন (Syed Arefin) একে অপরের বিপরীতে অভিনয় করছেন। শুরু থেকেই তাদের দুষ্টু মিষ্টি অনস্ক্রিন রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে, যা বজায় রয়েছে এখনো।
দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে ধারাবাহিকের। পূর্ণা ও শান্টুর সম্পর্কও এগিয়ে গিয়েছে অনেকটাই। অনেক ওটা পড়ার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। এই মুহূর্তে ধারাবাহিকের গল্পও এগিয়ে গেছে অনেকটাই।
সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায়। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে আবারও বিয়ে করছে পূর্ণ। রিতমের সাথে বিয়ের জন্য ছাদনাতলাতেও উপস্থিত হয়েছে সে। কিন্তু হঠাৎ করেই পূর্ণার কানে আসে শান্টু ও তার পরিবারকে বস্তি থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। এই খবর তার কানে আসা মাত্রই বিয়ের সাজেই সে ছাদনাতলা থেকে ছুটে যায় বস্তিতে শান্টু ও তার পরিবারের লোকজনকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল।
আরও পড়ুন: “গনপথ”-এ জাসির ফাস্ট লুক শেয়ার করলেন কৃতি
সম্প্রতি ভাইরাল হওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে পূর্ণ শপথ নিয়েছে সে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাবেই। ধারাবাহিকের এই নতুন প্রোমো শেয়ার হওয়ার পর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে এবং নেটিজেনদের মধ্যে। সকলেই চাইছেন শেষ পর্যন্ত তাদের মিলন ঘটুক ধারাবাহিকের পর্দায়। তাদের ভালোবাসা পূর্ণতা পাক।
View this post on Instagram