Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

অগস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় নয়া অস্বস্তিতে সোনিয়া-রাহুল

এমাসের গোড়ায় এই ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় ক্রিস্টিয়ান মাইকেলকে দেশে নিয়ে আসেন তদন্তকারীরা

অগস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় নয়া অস্বস্তিতে সোনিয়া-রাহুল

নয়া অস্বস্তিতে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি রাহুল। অগস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার মামলায় অভিযুক্ত মিডলম্যান ক্রিস্টিয়ান মাইকেল তদন্তকারীদের কাছে সোনিয়া গান্ধীর নাম বলেছেন বলে আদালতে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। শনিবার আদালতে ইডি’র আইনজীবী আদালতে এই তথ্য জানান। শুধু তাই নয়, অভিযুক্ত ক্রিস্টিয়ান ‘ইতালিয়ান মহিলার ছেলে’ সম্বোধন করে রাহুল গান্ধীর কথাও উল্লেখ করেছে বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে।
এমাসের গোড়ায় এই ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় ক্রিস্টিয়ান মাইকেলকে দেশে নিয়ে আসেন তদন্তকারীরা। এদিন তাঁকে আদালতে পেশ করে আরও আট দিন নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী যে দাবি করেছেন, এর ফলে লোকসভা ভোটের আগে নইয়া অস্বস্তিতে পড়লেন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন, সঙ্গী অভিষেককে সঙ্গে নিয়ে ফের গোয়া সফরে মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation