Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

সকাল থেকেই মেঘলা আকাশ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি; ‘মোকা’র কী প্রভাব রাজ্যে? 

সকাল থেকেই মেঘলা আকাশ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি; ‘মোকা’র কী প্রভাব রাজ্যে? 

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে। ভিজবে শহর কলকাতাও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ থেকে কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে প্রতিটি জেলায়। পশ্চিমের কয়েকটি জেলায় শিলা বৃষ্টিরও সম্ভবনা থাকছে। 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদীয়াতে বৃষ্টি হতে পারে। রাজ্যের বাকি জেলায় বৃষ্টির সম্ভবনা নেই। এমনকী তাপমাত্রাও কিছুটা বাড়বে বলে জানান হয়েছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারের পর আগামী কয়েকদিন জেলাগুলির তাপমাত্রা ৪-৫ ডিগ্রি বাড়বে। তারপরে রাজ্যের বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণতি হয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মোকা। যদিও ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শেষ পর্যন্ত কোথায় তা আছড়ে পড়বে, সে নিয়ে হাওয়া অফিস নিশ্চিত কিছুই জানায়নি। তবে অতীতের ঘূর্ণিঝড়গুলো দেখে মনে করা হচ্ছে, রাজ্যে না এলেও ওড়িশা সীমানা অথবা বাংলাদেশ উপকূলের দিকেও ধেয়ে যাওয়ার সম্ভবনা আছে। 

আরও পড়ুন: দিলীপের ‘রগড়ে দেব’ মন্তব্যের নিন্দা লকেটের, জমিয়ে প্রচার সারলেন চলন্ত ট্রেনে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal