আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভবনা নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: ১০৮ টি পুরসভার ভোটে রাজ্য পুলিশই থাকছে, কমিশন সূত্রে খবর
আগামী ৪ চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই খবর। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিনের সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়াতে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে। শীতের আমেজ এক্কেবারে কেটে গিয়ে কার্যত গরম পড়তে শুরু করেছে। তবে দক্ষিণী বাতাসে ভর করে রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে সকালের দিকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘ কেটে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে চার পাঁচ দিন পর দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।




