Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

পঞ্চমীতে ঠাকুর দেখতে যাচ্ছেন তো? জেনে নিন বৃষ্টির হাল হকিকত 

পঞ্চমীতে ঠাকুর দেখতে যাচ্ছেন তো? জেনে নিন বৃষ্টির হাল হকিকত 

পুজো শুরু হয়ে গিয়েছে। মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হলেও, তৃতীয়া, চতুর্থতে কার্যত ভিড় উপচে পড়ছে। পঞ্চমীতে ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। রাজ্যবাসী এক কথায় উৎসবের মেজাজে। এই অবস্থায় আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। হওয়া অফিস সূত্রে এমনটাই খবর। পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাল আবহাওয়া দফতর? 

আলিপুর আবহাওয়ায় দফতর সূত্রে খবর, ষষ্ঠীর দিন থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার ফলে সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তবে অসুর বৃষ্টির হাত থেকে রেহাই নেই পঞ্চমীরও। শুক্রবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, বেলার দিকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটতে পারে। বিকেলের দিক করে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে। 

যদিও আবহাওয়া দফতরের তরফে খবর, বৃষ্টির সম্ভবনা থাকলেও মন খারাপের কিছু নেই। বৃষ্টি হলেও তা লাগাতার হবে না। ঠাকুর দেখতে বেরোনো যেতেই পারে। যদিও সঙ্গে অবশ্যই ছাতা রাখতে হবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরমের থেকে এখনও মুক্তি নেই। একটা আদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। 

আরও পড়ুন: এবার থেকে রাজ্যে গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal