Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

স্বস্তিতে কাটবে জামাইষষ্ঠী! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

স্বস্তিতে কাটবে জামাইষষ্ঠী! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

গরমের অস্বস্তি থেকে কিছুটা কি রেহাই পাবেন জামাইয়ারা? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে। জানানো হয়েছে, বুধবার থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই শুরু হবে ঝড় বৃষ্টি। ঝড়ের গতিবেগ থাকবে ঘটনায় ৫০ থেকে ৬০ কিমি। যার জেরে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা রেহাই মিলবে। 

তবে আবহাওয়া দফতর পূর্বাভাস দিলেও গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল, তা দেখা যায়নি। মঙ্গলবারও কলকাতা সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভবনার কথা বলেছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেলে দিকে আকাশ কালো করে ঝড় এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার ওপরে বৃষ্টিও হয়েছে নামমাত্র। যদিও সাময়িক বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমেছে। 

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাল্কা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বিকেলে থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার কথা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলোতে শিলা বৃষ্টিরও সম্ভবনা থাকছে। হাওয়া অফিসের তরফে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে জেলায় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে কিনা এখন সেটাই দেখার। 

আরও পড়ুন: গ্রামীণ সড়ক নির্মাণে বাংলার বড়ো সাফল্য, গুজরাতকে পিছনে ফেলে রেকর্ড ২৮৮ কিমি রাস্তার কাজ শেষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal