Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

উত্তর পূর্ব ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

উত্তর পূর্ব ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে অসমের উপর। এর ফলে প্রচুর পরিমানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে, যার ফলে আগামী রবিবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিতে।
দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে মঙ্গলবার এবং বুধবারও। তবে সোমবার পর্যন্ত দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়ি জেলাতে।

আরও পড়ুন: ২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal