Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

রোদ ঝলমলে কলকাতার আকাশ, বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি? পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের 

রোদ ঝলমলে কলকাতার আকাশ, বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি? পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের 

দিন কয়েক বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। যদিও বৃস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বেলার দিকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া। পার্শ্বর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী বায়ুর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। তবে পূর্ব ঘোষণা মতোই, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভবনা নেই। 

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে ৩ গুন, ট্যুইটে দাবি করলেন মুখ্যমন্ত্রী 

এদিকে উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙ এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ধারাবাহিক ভাবে ভারী বর্ষণ হবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal