Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

চেনা ছন্দে নেই বর্ষা, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস 

চেনা ছন্দে নেই বর্ষা, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস 

ঘনীভূত নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝে মাঝেই দু’এক পশলা মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে বর্ষার সেই চেনা ছন্দ নেই। ফলে আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। এই আবহে দক্ষিনবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে শুক্র ও শনিবার ঝোড়ো হওয়াও বইতে পারে। হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি। এই দু’দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হওয়ার ফলে সমুদ্রও বেশ উত্তাল থাকবে। 

বর্ষার শুরুতে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও আগামী কয়েকদিন তেমন বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানা গিয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে খবর। প্রসঙ্গত, এদিন দীঘার সমুদ্র কার্যত উত্তাল ছিল। জলোচ্ছাসের ফলে সমুদ্রের কাছে থাকা একাধিক হোটেলের একতলায় পর্যন্ত জল ঢুকে যায়। ইতিমধ্যে ওই হোটেলগুলো থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। 

আরও পড়ুন: পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে বিদেশমন্ত্রকের গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলল রাজ্য পুলিশ, চিঠি কেন্দ্রকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal