দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক পূর্বাভাষে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের জেরে সমস্যায় পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী সকলেই। সমুদ্র উত্তাল থাকার জন্য মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal




Leave a Reply