Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
2 July 2026

অস্বস্তিকর গরমের মধ্যেই শহরে বৃষ্টির সম্ভবনা, জানাল হওয়া অফিস 

অস্বস্তিকর গরমের মধ্যেই শহরে বৃষ্টির সম্ভবনা, জানাল হওয়া অফিস 

আর কিচ্ছুক্ষণের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। যদিও অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। হওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, এদিন কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি থাকবে। গতকালের থেকে যা এক ডিগ্রি বেশি। 

জানা গিয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে আদ্রতা বাড়ছে। যার ফলে অস্বস্তি থাকছেই। রাতের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে খবর। আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বিকেল এবং সন্ধ্যের দিকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে। যদিও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। 

অন্যদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

আরও পড়ুন: অধিকাংশ EXIT POLL মমতার ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত তবে লড়াই হাড্ডাহাড্ডি

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal