অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শহরে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতার আকাশ কালো করে নামে বৃষ্টি। সঙ্গে ঘনঘন বজ্রপাত। ভারি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিতে বেশ কিছুটা কমে শহরের তাপমাত্রা। মেলে ভ্যাপসা গরম থেকে মুক্তি।
আরও পড়ুন: রাজভবনে শপথ থেকে নবান্নে প্রবেশ মমতার, দেখুন ফটো গ্যালারি
কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টির খবর মিলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি এলাকা ভিত্তিক এবং ক্ষণস্থায়ী। আগামীকাল থেকে ফের তাপ প্রবাহের কবলে পড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে তুলনায় মনোরম থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। হিমালয় পাদদেশ সংলগ্ন অংশে আগামী ক’দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে।





Leave a Reply