Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

প্রশ্নোত্তর পর্ব আপাতত শেষ, আজই কলকাতায় ফিরছেন রাজীব কুমার

গোটা প্রশোত্তর পর্বের ভিডিও রেকর্ড করেছে সিবিআই

প্রশ্নোত্তর পর্ব আপাতত শেষ, আজই কলকাতায় ফিরছেন রাজীব কুমার

টানা পাঁচ দিনের প্রশ্নোত্তর পর্বের পর বুধবার বিকেলে কলকাতায় ফিরছেন রাজীব কুমার। সিবিআই-এর মুখোমুখি হতে গত শুক্রবার শিলং গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। শনিবার সকাল থেকে শিলংয়ের সিবিআই অফিসে সারদা মামলার তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন তিনি। মাঝে এই মামলায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ এবং রাজীব কুমারকে একসঙ্গে প্রশ্ন করেন সিবিআই অফিসাররা। বুধবার সকালেও সিবিআই অফিসারদের কথা মতো সিবিআই অফিসে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ থেকেই তিনি বেরিয়ে যান। সূত্রের খবর, আপাতত তাঁর প্রশ্নোত্তর পর্ব শেষ। যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভবিষ্যতে ফের কলকাতার পুলিশ কমিশনারকে ডাকতে পারে সিবিআই। জানা গিয়েছে, এদিনই বিকেলের বিমানে শিলং থেকে কলকাতায় ফিরবেন রাজীব কুমার।
জানা গিয়েছে, গত চার দিনে সারদা মামলা রাজীব কুমারকে নিয়ে একাধিক প্রশ্ন করেন সিবিআই অফিসাররা। গোটা প্রশ্নোত্তর পর্বই কলকাতার পুলিশ কমিশনারের আর্জি মেনে ভিডিও রেকর্ডিং করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

আরও পড়ুন: পানিহাটি কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার খুনের সুপারি দেওয়া ঠিকাদার  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal