Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

কমোড কভারে দেবদেবীর ছবি, হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রামদেবের

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রামদেবের

কমোড কভারে দেবদেবীর ছবি, হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রামদেবের

কমোডের কভার, পাপোশ, জুতো থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী ও নিত্য ব্যবহার্য জিনিসে হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করায় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন যোগগুরু রামদেব।

অ্যামাজন থেকে পণ্য কেনা বন্ধ করতে বৃহস্পতিবার থেকেই নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে হ্যাশট্যাগ বয়কট অ্যামাজন ক্যাম্পেন শুরু করেছেন রামদেব।
পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবের অভিযোগ, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে হিন্দু দেব-দেবীর প্রিন্ট লাগিয়ে অ্যামাজন যে জিনিস বিক্রি করছে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। ট্যুইটারে তিনি প্রশ্ন তোলেন, হিন্দুদের আরাধ্য দেব-দেবীর জায়গায় মুসলিম বা খ্রিস্টান ধর্মকে এইভাবে প্রদর্শন করার স্পর্ধা বা সাহস কি দেখাতে পারত বহুজাতিক ই-কমার্স সংস্থাটি? তাহলে হিন্দু ধর্মকে কেন এভাবে অপমান করা হবে, প্রশ্ন রামদেবের। শুক্রবার আর একটি ট্যুইট বার্তায় এই প্রশ্ন তুলে ক্ষুব্ধ যোগগুরু হ্যাশট্যাগ অ্যামাজন ইনসাল্ট হিন্দু লিখে প্রচার শুরু করেন। ক্যাপশনের সঙ্গে অ্যামাজন সংস্থার বেশ কিছু বিক্রিত সামগ্রীর ছবিও দেন রামদেব। এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি সংস্থার পক্ষ থেকে।

আরও পড়ুন: সরলেন অমিত শাহ, বিজেপির নতুন জাতীয় সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation