Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
11 June 2026

হোলিতে ফাঁস রঞ্জার ষড়যন্ত্র, সামনে এলো ভিডিয়ো ক্লিপসের সত্যি! আহিরের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সফল হবে পিলু, পিলু ধারাবাহিকে জমজমাট দোলের স্পেশাল পর্ব, ভাইরাল ভিডিও

হোলিতে ফাঁস রঞ্জার ষড়যন্ত্র, সামনে এলো ভিডিয়ো ক্লিপসের সত্যি! আহিরের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সফল হবে পিলু, পিলু ধারাবাহিকে জমজমাট দোলের স্পেশাল পর্ব, ভাইরাল ভিডিও

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো জি বাংলার ‘পিলু’ ধারাবাহিক। ধারাবাহিক শুরুর দিন থেকে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে পিলুর চরিত্রে অভিনয় করছে নবাগত অভিনেত্রী তথা জি বাংলা ডান্স বাংলা ডান্স প্রতিযোগিতা মেঘা দাঁ এবং মেঘার বিপরীতে আহিরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। গৌরবকে এর আগে আমরা বহুবার টেলিভিশনে ছোটপর্দায় বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি। তবে মেঘা অভিনয় জগতে একেবারেই নতুন। কিন্তু নিজের প্রথম ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে মেঘা, পেয়েছে অসংখ্য ভালোবাসা।

বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকে আহির বিয়ে ঠিক হয়েছিল তার গুরুজি মেয়ে রঞ্জার সঙ্গে। কিন্তু নানান ঘটনা চক্রের মাধ্যমে নাটকীয় ভাবে ভাবে পিলুর সঙ্গে আহিরের বিয়ে হয়। নিজের গুরুজীর সম্মানের কথা ভেবেই পিলু কে বিয়ে করতে বাধ্য হয় আহির। তবে রঞ্জা আহির এবং পিলুকে একসঙ্গে থাকতে দেবেনা ঠিক করেছে। তাই নানারকম ভাবে পিলুকে ফাঁসানোর চেষ্টা করছে সে। পিলুর বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছে যেখানে পিলু কে বলতে শোনা গিয়েছে রঞ্জা এবং আহিরের বিয়ে ভাঙ্গার কথা। যা দেখে রীতিমত অবাক হয়েছে আহির এবং পিলু দুজনেই।

অন্যদিকে পিলু মরিয়া হয়ে উঠেছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। সে আহিরের কাছে দুদিন সময় চেয়ে নিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার এবং সে কথা দিয়েছে যে সে ভুল ভাঙবে। সেই মতই দোলের দিন আহিরের হাতে সঠিক প্রমাণ তুলে দিতে দেখা যাবে পিলু কে। পুরোটাই যে রঞ্জার ষড়যন্ত্র সেটা প্রমাণ করতে সফল হবে সে। সম্প্রতি সেরকমই প্রমো ভিডিও সামনে এসেছে চ্যানেল এর পক্ষ থেকে। এবারের দেখার অপেক্ষা ধারাবাহিকে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করছে।

আরও পড়ুন: ড্রেসিং সেন্সে মরচে ধরেছে সুপারস্টার আলিয়ার! লেহেঙ্গা চোলিতে অর্ধেক বক্ষযুগল দেখিয়ে তুমুল ট্রোলড আলিয়া ভাট, বিয়ের অনুষ্ঠানের জন‍্য যথেষ্ট ‘সাহসী’ পোশাকই পছন্দ করেছিলেন আলিয়া

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment