রবিবার, চার পেরিয়ে পাঁচে পা দিল বলিউড সুপারস্টার শাহরুখ ও গৌরী খানের ছোট ছেলে আবরাম। এই দিন সকালেই ছেলেকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন গৌরী। কিং খানের টুইটার অ্যাকাউন্টেও ছোট্ট আবরামকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপচে পড়ছে বার্তা। বরুণ ধাওয়ান, একতা কাপুর, নেহা ধুপিয়া, মালাইকা অরোরার মত সেলিব্রেটিরা ইতিমধ্যেই ‘বার্থডে উইশ’ করেছেন জুনিয়র খানকে। তবে শুধু আবরামই নয় বলিউডে ‘সেলেব কিডস’দের মধ্যে আবরামের সঙ্গে জনপ্রিয়তায় সমানে পাল্লা দিতে পারে সইফ-করিনা পুত্র তৈমুরও।
ভারতীয় পাপারাৎজিদের ক্যামেরার লেন্স সবসময় খুঁজে বেড়ায় এই সেলেব কিডসদের। বলিউডের তাবড় তাবড় সুপারস্টারকে জনপ্রিয়তায় অনায়াসে পেছনে ফেলে দিয়েছে এই ক্ষুদে সেলেবরা। নিজের জন্মদিনে ‘মন্নতের’ বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানাতে শাহরুখের কোলে দেখা গিয়েছে আবরামকে। আবার নাইট রাইডার্সের খেলাতেও বাবার সঙ্গী ছোট্ট আবরাম। ক্যামেরার সামনে এক ফোঁটা জড়তাও নেই। একইভাবে নবাবি খানদানের তৈমুরও জনপ্রিয়তায় কিছু কম যায়না। প্রথম প্লে স্কুল হোক বা বাবা-মা’র কোলে চেপে জীবনের প্রথম বিদেশ সফর, তৈমুরের ছবি সবসময় সুপারহিট। মুম্বইয়ের সেলেব কচিকাঁচাদের মধ্যে আমির খানের পুত্র ছোট্ট আজাদ কিন্তু আবরাম বা তৈমুরের মতো এতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। বরং ফ্ল্যাশ বাল্বের আলো চোখে পড়লেই সে রীতিমত বিরক্ত হয়। শাহিদ কাপুরের কন্যা মিশা বা অভিষেক ও ঐশ্বর্য্য কন্যা আরাধ্যার জনপ্রিয়তা থাকলেও সেভাবে ছবি শিকারিদের ভিড় চোখে পড়েনা তাদের কেন্দ্র করে। অবশ্য বাবা অভিষেক বচ্চনের থেকে মা ঐশ্বর্য্যর সঙ্গেই ছোট্ট আরাধ্যাকে বেশি দেখা যায়। খুব সম্প্রতি ‘কান’ চলচ্চিত্র উৎসবেও মায়ের ছায়াসঙ্গী ছিল সে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে চিত্র তারকা বাবা-মা’কেও পিছনে ফেলে দিয়ে রীতিমত তাঁদেরই জনপ্রিয়তাতে ভাগ বসাতে শুরু করেছে আব্রাম, আরাধ্যা, তৈমুররা।
পাঁচে পা শাহরুখ পুত্র আবরামের, জনপ্রিয়তার শীর্ষে এখন বলিউডের সেলেব কিডসরা।
চিত্রতারকা বাবা-মা’র জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছে ক্ষুদে সেলেবরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Entertainment




Leave a Reply