Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

‘কমলা’ গানের সাথে এক ইউটিউবারকে সঙ্গে নিয়ে উদ্দাম নাচলেন রানু মন্ডল, শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, হাঁটুর বয়সী যুবকের গায়ে উঠে উত্তাল নাচলেন রানু মন্ডল

‘কমলা’ গানের সাথে এক ইউটিউবারকে সঙ্গে নিয়ে উদ্দাম নাচলেন রানু মন্ডল, শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, হাঁটুর বয়সী যুবকের গায়ে উঠে উত্তাল নাচলেন রানু মন্ডল

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মাঝেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশ্মিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি, তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি আবারো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ইউটিউবারকে সাথে নিয়ে ট্রেন্ডিং গান ‘কমলা’তে উদ্দাম নাচতে দেখা গিয়েছে রানাঘাটের রানু মন্ডলকে। সম্প্রতি এক ইউটিউবার গিয়েছিলেন রানু মণ্ডলের বাড়িতে। তার কথা শুনে বোঝা গিয়েছে তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তিনি গিয়েছিলেন তার কাছে। এমনকি সেই ইউটিউবারের অনুরোধে তিনি ‘সারে জাহা সে আচ্ছা’ গানটি গেয়ে শুনিয়েছেন সকলকে। এমনকি গানটি শুনে এই ইউটিউবার তার প্রশংসা করায় তিনি রীতিমতো লজ্জায় লাল হয়ে যান।

আরও পড়ুন: সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে অকপটে দেবলীনা কুমার, জানালেন নিজের মতামত

এরপরেই সে তাকে জিজ্ঞাসা করে এবার একটু নাচানাচি হয়ে যাবে কিনা? এক কথায় রাজি হয়ে যায় রানুদি। এরপরে সে নিজেই ঐ ইউটিউবারকে বলে তোর ফোনে কোন ভালো নাচের গান থাকলে সেটা চালাতে। এরপরে ট্রেন্ডিং গান ‘কমলা’য় দুজনে মিলে রানুদির বাড়ির সামনের উঠানে তুমুল নাচানাচি করেন বেশ কিছুক্ষণ। সম্প্রতি সেই ভিডিওই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শেয়ার হতে না হতেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে, যা দেখার পর রীতিমতো হাসি থামাতে পারবেন না নেটনাগরিকদের একাংশ।

উল্লেখ্য, এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার রানু মন্ডল একাধিক ইউটিউবারের সাথে এমন নাচানাচি করেছেন। যার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই ইউটিউবারও সকলের মতোই মজার ছলেই বানিয়েছেন ভিডিওটি, যা এই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন: ‘যার জন্য এতো জনপ্রিয়তা তাকেই সবসময় বাদ দেয়’, ক্রপ টপে ‘ভাসুর’ সোমের সঙ্গে রোমান্টিক গানে নাচ ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষার! তীব্র আপত্তি ফ্যানেদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment