মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি রয়েছে? চাকরি খুঁজছেন? কলকাতা পুরসভা একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। সম্প্রতি পুরসভার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এ’কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০টি শূন্যপদে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আগামী ৩১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কমপক্ষে ডিপ্লোমা পাশ করতে হবে। আবেদনকারীদের বয়েস ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি, এসটি প্রার্থীদের ৫ বছরের জন্য এবং ওবিসি প্রার্থীদের ৩ বছরের বয়েসের ছাড় দেওয়া হয়েছে। সাধারণ প্রার্থীদের আবেদনের জন্য ২০০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

