Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

কলকাতা মেট্রোয় প্রচুর পদে নিয়োগ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ হলেই মিলবে সুযোগ; জানুন আবেদনের খুঁটিনাটি 

কলকাতা মেট্রোয় প্রচুর পদে নিয়োগ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ হলেই মিলবে সুযোগ; জানুন আবেদনের খুঁটিনাটি 

কলকাতা মেট্রোর একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করতে চলছে রেল। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই শূন্য পদের জন্য আবেদন করা যাবে। এক নজরে আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ৫০ শতাংশ বা তার বেশি নাম্বার পেতে হবে। এবং সেই সঙ্গে NCVT স্বীকৃত কোনও আইটিআই কলেজ থেকে আইটিআই পাশ করতে হবে। 

আবেদনের জন্য প্রার্থীরা বিস্তারিত তথ্য কলকাতা মেট্রোর ওয়েবসাইটে গেলেই পাবেন। চাকরিপ্রার্থীদের বয়েস ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়েসের শংসাপত্র নিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র একটি খামে ভরে অ্যাক্ট অ্যাপরেন্টিস লিখে ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ৬ মার্চ ২০২৩ রাখা হয়েছে। 

আরও পড়ুন: উচ্চপদে ফ্রেশার্সদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দেশে, নতুনদের নিয়োগ করছে কোন কোন সংস্থা, দেখে নিন তার তালিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Jobs