Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

বাপ্পি লাহিড়ীর হাত ধরেই সঙ্গীত জগতে পা নাতি রেগোর, নেটদুনিয়ায় ভাইরাল তার গান, দাদুর পর স্টেজ কাঁপাবে নাতি

বাপ্পি লাহিড়ীর হাত ধরেই সঙ্গীত জগতে পা নাতি রেগোর, নেটদুনিয়ায় ভাইরাল তার গান, দাদুর পর স্টেজ কাঁপাবে নাতি

বলিউড হোক টলিউড বাপ্পি লাহিড়ী একটার পর একটা হিট গান দিয়ে গেছেন ইন্ডাস্ট্রিকে। গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন খুবই। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একসময় বাপ্পি লাহিড়ী স্টেজে ওঠা মানেই আসর জমে যাওয়া। বর্তমানে দাদুর পরে নাতি পা রাখল সঙ্গীত জগতে। ইতিমধ্যেই নাতি রেগোর নতুন ভিডিও সং মুক্তি পেয়েছে। যা ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

রেগোর গাওয়া নতুন গান বাচ্চা পার্টি’ মুক্তি পেয়েছে ইউটিউবে। ইতিমধ্যেই তা নেটিজেনদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওর শেষ অংশে দেখা গিয়েছে বাপ্পি লাহিড়ীকেও। যা এই মিউজিক ভিডিওর অন্যতম আকর্ষণ। মূলত বাচ্চাদের নিয়ে একটি RAP গান তৈরি করা হয়েছে। যা পছন্দ করেছেন বহু মানুষ। এই মিউজিক ভিডিওর হাত ধরেই রেগো পা রেখেছে ইন্ডাস্ট্রিতে।

গানটি একেবারে এনার্জেটিক। গান শুনির সাথে বাচ্চাদের মানানসই পোশাকে দেখা গিয়েছে। গানের সাথে ছিল জমিয়ে নাচও। সেট ডিজাইনও ছিল অসাধারণ। মিউজিক ভিডিওটির তৈরী করেছেন সমীর ট্যান্ডন।কোরিওগ্রাফিতে ছিলেন রাহুল শেট্টি। রেগোর মধ্যেকার এই প্রতিভা খুঁজে বের করে তাকে দিয়ে এমন একটি কাজ করানোর জন্য এই দু’জনকেই ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং বাপ্পি লাহিড়ী। নাতির সাফল্যে খুশি দাদু নিজেও।

আরও পড়ুন: দশমী তে মা দূর্গা কে সাক্ষী রেখে বৈশাখী’র সিঁথিতে সিঁদুর দিতেই, এবার শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন শোভন পুত্র সপ্তর্ষি

নাতির এই নতুন মিউজিক ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করেছেন বাপ্পি লাহিড়ী। খুব শিগগিরই ঋতুপর্ণা সেনগুপ্তের কন্ঠে বাপ্পি লাহিড়ীর একটি গান মুক্তি পেতে চলেছে। তার টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz