Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

প্রকাশিত হল ২০২৫ মাধ্যমিকের ফল, পাশের হাড় ৮৬ শতাংশ, এক নম্বরে পূর্ব মেদিনীপুর

প্রকাশিত হল ২০২৫ মাধ্যমিকের ফল, পাশের হাড় ৮৬ শতাংশ, এক নম্বরে পূর্ব মেদিনীপুর

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল শুক্রবার। এবছরও মাধ্যমিকের মেধা তালিকায় জেলার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মাধ্যমিকের মেধা তালিকার প্রথম ১০-এ রয়েছে ৬৬ জন ছাত্র-ছাত্রী।

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেড়েছে। মাধ্যমিকে পাশের হারের নিরিখে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৬.০৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় পাশের হার ৯২.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯০.৫২ শতাংশ। পঞ্চম স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯০.০৮ শতাংশ। এর পর ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে পাশের হার ৮৯.৯৫ শতাংশ। সপ্তম স্থানে হুগলি, পাশের হার ৮৯.৮৯ শতাংশ। হাওড়া জেলা রয়েছে অষ্টম স্থানে। সেখানে পাশের হার ৮৮.৭৫ শতাংশ। নবম স্থানে থাকা নদিয়ায় পাশের হার ৮৮.৭৪ শতাংশ। দশম স্থানে থাকা পূর্ব বর্ধমানে পাশের হার ৮৫.০৫ শতাংশ।

আগামী ৭ মে রাজ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

আরও পড়ুন: নবান্ন অভিযানে আক্রান্ত DYFI নেতার মৃত্যু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal