Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

নুসরত সন্তানসম্ভবা, জীবনের নতুন অধ্যায় কী যশময়!

নুসরত সন্তানসম্ভবা, জীবনের নতুন অধ্যায় কী যশময়!

মা হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান! শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে এই বিষয় নিয়ে। যদিও মুখ খোলেননি অভিনেত্রী।

নুসরতের ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরতের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। সে খবর তাঁরা ১ মাস আগেই জানতে পেরেছিলেন।

ভালবেসে বিয়ে করলেও একসঙ্গে থাকছেন নুসরত-নিখিল। বিগত কয়েকমাস ধরেই স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদের কেস চলছে। তাই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আরও জানান, নুসরতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।

আরও পড়ুন: নিজে হাতে ছেলের জন্য কেক তৈরি করলেন নুসরত জাহান! নিজের হাতে আম কেক বানালেন নুসরাত জাহান, কার জন্য এত খাটলেন অভিনেত্রী? তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, বাংলায় ভোট উৎসব শুরু হওয়ার আগে থেকেই যশ ও নুসরতের প্রেমের সম্পর্ক শুরু হয়। জানা যাচ্ছে, ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরত। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। নেটমাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে নুসরতের ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি। সব কিছুই যেন অন্য রকম সংকেত দিচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment