ভয়াবহ দুর্ঘটনার পর এই প্রথম মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে। শুরু হয়েছে আইপিএল। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাট টাইটান্স। এদিন আইপিএলের প্রথম হোম ম্যাচ দিল্লির। সেই ম্যাচে গুজরাট ক্যাপিটালসের বিরুদ্ধে গলা ফাটাবেন ঋষভ পন্থ। কয়েকমাস আগেই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ঋষভ পন্থের।
সেই দুর্ঘটনার পর মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম বার উপস্থিত থাকবেন দিল্লি ক্যাপিটালসের নিয়মিত ক্যাপ্টেন ঋষভ পন্থ। কিন্তু এবার ঋষভ পন্থ না থাকায় দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: ভিন্ন পেশার ‘চারমূর্তির’ সোনা জয়, কমনওয়েলথে লন বলে ইতিহাস গড়ল ভারত
কয়েকমাস আগে দুর্ঘটনার পর এখনও পুরোপুরি সুস্থ নন ঋষভ পন্থ। তবে কোনও সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারছেন। সম্পূর্ণ ভাবে সুস্থ হতে হয়তো গোটা বছরটাই লেগে যাবে তাঁর। এই বছর আইপিএল শুরুর আগে দিল্লি ক্যাপিটালস জানিয়েছিল, ঋষভ সবসময় তাঁদের অংশ হয়ে থাকবেন। এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাগ আউটে পন্থের ১৭ নম্বর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। তবে এদিন মাঠে ভিআইপি বক্সে বসে খেলা দেখলেও পরে ডাগ আউটেও দেখা যেতে পারে তাঁকে।




