Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী!! জানুন আসল গল্প

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী!! জানুন আসল গল্প

ওগো বধু সুন্দরীর হাত ধরেই টলিউডে প্রবেশ করেন ঋতাভরী। এরপর একের পর এক হিট ছবিতে তাকে দেখা গিয়েছে বহুবার। কখনো পরী, কখনো ব্রহ্মা জানেন গোপোন কম্মটি, আবার কখনো বা শেষ থেকে শুরু, এছাড়াও তাকে দেখা গিয়েছে বাওয়াল, চতুষ্কোণ এবং কলকাতায় কলোম্বাস ছবিতেও। ছবি এবং সিরিয়ালের পাশাপাশি মাঝে মাঝে খোলামেলা হট অবতারে ধরা দেন ঋতাভরী। মাঝে মাঝেই তাকে ফটোশুটে দেখা যায়।

সম্প্রতি “ওরে মন”-এর পর আরেকটি নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি এবার তিনি গানের লিরিক্সও লিখেছেন নিজে। ‘রঙ্গি সারি গুলাবি’ নামক এই গানে তাঁর সাথে গলা মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী স্বানন্দ কিরকিরে। গানের এই মিউজিক ভিডিয়োয় ঋতাভরীর সাথে রয়েছেন পাভেল গুলাটি। বাংলায় প্রথম কাজ করছেন পাভেল। যিনি কিনা আগেই ‘থাপ্পর’ ছবিতে তাপসী পান্নুর বিপরীতেও কাজ করেছেন।

কিন্তু কাজ আর শুটিং এর মাঝেই এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বিয়ের কথা জানালেন ঋতাভরী। বিয়ের মরশুম আসতেই একে সাত পাকে বাঁধা পড়েছেন বহু অভিনেতারা। এমনকি সেই তালিকায় রয়েছেন গৌরব-দেবলীনা, অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং নীল-তৃণা। বিয়ের মরশুমে প্রিয় অভিনেত্রী ঋতাভরী কবে নিজের হিল্লে করছেন জানতে চাওয়ায় তিনি নিজেই জানান সেটা সিক্রেট, এখনো সেই নিয়ে কথা বলার সময় আসেনি। ঋতাভরীর এই কথায় ইতিমধ্যেই নেটিজেনদের একাংশের মতামত হয়তো খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসবেন এই টলি নায়িকা। কিন্তু পাত্র কে সেটা এখনি বলা মুশকিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment