Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

রোমান্টিক মিউজিক রিল ভিডিও করলেন ‘জুন আন্টি’ আর অনিন্দ্য! ‘শোভন-বৈশাখী’র মত লাগছে, জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

রোমান্টিক মিউজিক রিল ভিডিও করলেন ‘জুন আন্টি’ আর অনিন্দ্য! ‘শোভন-বৈশাখী’র মত লাগছে, জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র পর্দায় বর্তমানে জুন আন্টি এবং অনিন্দ্য সেনগুপ্তের সম্পর্ক তিক্ত হয়ে গেলেও বাস্তবে তারা বেশ ভালো বন্ধু। এবার অনুগামীদের জন্য একটি মিউজিক ভিডিওয় একে অপরের সঙ্গে প্রেমে পরতে দেখা গেল জুন আন্টি এবং অনিন্দ্য সেনগুপ্তকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন স্বয়ং উষসী। জনপ্রিয় হিন্দি গান ‘চুরালিয়া হ্যায় তুমনে জো দিলকো’ এর সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে দুজনকে।

কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেন একটি বড় অংশ তাদেরকে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তুলনা করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। জানিয়েছেন জুন আন্টি এবং অনিন্দ্যকে একেবারেই শোভন-বৈশাখীর মত লাগছে।

প্রসঙ্গত পুজোর আগে বিভিন্ন সাক্ষাৎকারে একসঙ্গে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছিলেন শোভন-বৈশাখী জুটি। সেখানে একাধিকবার শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে উদ্দাম নাচতে দেখা গিয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি একে অপরের উদ্দেশ্যে বিভিন্ন সাক্ষাৎকারে গান গেয়েছিলেন তারা। যে কারণে এবার খুব সহজেই নেটিজেনরা জুন আন্টি এবং অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে মিল পেয়েছেন তাদের ।

আরও পড়ুন: গান গেয়ে দাদাগিরির মঞ্চে বিবাহিত সুদীপাকে প্রপোজ করলেন অবিবাহিত অম্বরিশ! লজ্জায় লাল হয়ে গান গেয়ে উত্তর দিলো ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা

তবে এই খেতাব পেয়ে কেমন লাগছে সে ব্যাপারে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি পর্দার জুন আন্টি ওরফে অভিনেত্রী উষসী চক্রবর্তী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment