ফুটবলপ্রেমীদের জন্য সু’খবর। পুজোর শহরে কলকাতায় আসছেন রোনাল্ডিনহো। জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান তারকা। কলকাতা সফরে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। শহরের একাধিক পুজো মণ্ডপেও যাবেন তিনি।
আরও পড়ুন: আমি কোনও দলের নয়, তৃণমূলেও যেতে পারি; ভোটের দিনই বিস্ফোরক দাবি কংগ্রেস প্রার্থী জইদুরের!
জানা গিয়েছে কলকাতায় থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ পুরস্কারও আনছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এছাড়াও শহরে এসে তিনি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও দেখা করবেন। জানা গিয়েছে, কলকাতার একাধিক বড় পুজোতে যাবেন তারকা ফুটবলার। এখনও পর্যন্ত খবর, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন তারকা। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর।




