Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো, খেলে ফেললেন ২০০ টি ম্যাচ 

নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো, খেলে ফেললেন ২০০ টি ম্যাচ 

বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে রয়েছেন ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা দেখে হতাশ হয়েছিল সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুনতি  ভক্ত। তবে সেসব দিন এখন অতীত। রেকর্ড অঙ্কের বিনিময়ে সৌদির ক্লাবে সই করেছেন সিআরসেভেন। দেশের জার্সিতেও মাঠে ফিরেছেন। তবে এসবের মধ্যেই ফের একবার বিশ্ব রেকর্ড গড়লেন রোনাল্ডো। 

ইউরো কাপের যোগ্যতা অজর্নকারী পর্বে মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচ রোনাল্ডোর কেরিয়ারে ২০০ তম ম্যাচ। পরিসংখ্যান বলছে, তিনিই প্রথম ফুটবলার যিনি দেশের জার্সিতে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে আইসল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। এবং গোলটিই এসেছে সিআরসেভেনের পা থেকে।  

ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছাস প্রকাশ করেছেন রোনাল্ডো। বলেন, দুশো ম্যাচ খেলা একটা মাইলফলক। যেটা এর আগে কেউ করেনি। এটা করতে পেরে আমি ভীষণ খুশি। তার ওপর দলকে জেতাতে পেরে আরও ভালো লাগছে। 

আরও পড়ুন: আই লিগের ফিরতি বড় ম্যাচ নাও হতে পারে যুবভারতীতে!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports