পুজোর আগে শর্তসাপেক্ষে খুলতে চলেছে কলকাতার রুফটপ রেস্তরাঁগুলি।
তবে রুফটপ রেস্তরাঁ থেকে যাতে অগ্নিকাণ্ড না ছড়ায় তার জন্য একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের প্রাণের বিনিময়ে ব্যবসা চলতে পারে না। ছাড়পত্র চাইলে নিয়ম মানতে হবে।
বুধবার ফিরহাদ হাকিম বলেন, ছাড়পত্র পেতে হলে অগ্নি নিরাপত্তা আগে। নতুন করে আমরা কোনও রেস্তরাঁর অনুমোদন দিচ্ছি না। তবে যেগুলি ছিল, সেগুলি পুজোর আগেই চালু হবে।তবে রুফটপ চালু করা হলেও মানতে হবে একাধিক শর্ত। মোট রুফটপের ৫০ শতাংশ জায়গা খালি রাখতে হবে। যেদিকে হাইড্রোলিক ল্যাডার ঢুকবে রেস্তরাঁর সেই দিকে ৫০ শতাংশ এলাকা খালি রাখতে হবে, যাতে উদ্ধার কার্য করা যায়। রাখতে হবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা।
রাজ্য প্রশাসনের দেওয়া শর্তের সঙ্গে মিললে তবেই চালু করা যাবে রুফটপ রেস্তরাঁ। নইলে বাতিল হবে লাইসেন্স।
আরও পড়ুন: বিমানবন্দর থেকে হাওড়া নন স্টপ এসি বাস পরিষেবা চালু হল, ভাড়া কত জানেন?




