Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

রাশিয়া-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন! অভিযোগের তীর ইউক্রেনের দিকে 

রাশিয়া-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন! অভিযোগের তীর ইউক্রেনের দিকে 

সাময়িক যুদ্ধ বিরত চলাকালীনই ফের চাঞ্চল্যকর মোড় নিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী ডেনিস কিরিভকে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর ইউক্রেনের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে কিরিভকে খুন করা হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। 

শনিবারই ভারতীয় সময় বেলা সাড়ে ১১ টা নাগাদ যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। আর এর মধ্যেই ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। যদিও রাশিয়া বা ইউক্রেনের তরফে এই ঘটনার আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে যুদ্ধ বিরতি চলাকালীন ফের রাশিয়ার বিরুদ্ধে আকাশ পথে হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। ইউক্রেনের কয়েকটা শহরে রাশিয়া বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ। সব মিলিয়ে মধ্যস্থতাকারীর খুনের ঘটনায় ফের নয়া মোড় নিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ।  

আরও পড়ুন: মহিলা বিশ্বকাপে রেকর্ড গড়লেন ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

News