Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

কলকাতার ছাত্র-ছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেলের বদলে রেনকোট, শীতবস্ত্র দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার ছাত্র-ছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেলের বদলে রেনকোট, শীতবস্ত্র দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার ছাত্র-ছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পে সাইকেলের বদলে রেনকোট ও শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার কলকাতায় বেলতলা গার্লস হাইস্কুলের শতবর্ষের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গ্রাম ও শহরাঞ্চলের দূর দূরান্তের ছাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে এই পরিকল্পনা নেওয়া হয়। পরে ছাত্রদেরও এই প্রকল্পের আওতায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতার বিভিন্ন রাস্তায় সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এবং অধিকাংশ স্কুলই বাড়ির কাছাকাছি হওয়ায় শহরের ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হয়নি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার ছাত্র-ছাত্রীদের সাইকেলের বদলে রেনকোট এবং শীতবস্ত্র দেওয়ার ভাবনা-চিন্তা চলছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যে দুটি প্রকল্প রাষ্ট্রপুঞ্জের অতি সম্মানীয় ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফর্মেশন সোসাইটি’ পুরস্কার পেয়েছে তার মধ্যে একটি সবুজসাথী প্রকল্প। সেখানে ১৮টি বিভাগের জন্য ১০৬২টি মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে সেরা হয় ‘উৎকর্ষ বাংলা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সবুজসাথী’ও ছিল ওই তালিকার প্রথম পাঁচে। সেই সবুজসাথীর সাইকেলের পরিবর্তে কলকাতার ছাত্রছাত্রীদের জন্য রেনকোট ও শীতবস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বকেয়া নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল! ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে সভা করবেন মুখ্যমন্ত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal