Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো উদ্বোধনে সদ্য তৃণমূলে ঘরওয়াপসি সব্যসাচী দত্ত

মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো উদ্বোধনে সদ্য তৃণমূলে ঘরওয়াপসি সব্যসাচী দত্ত

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পুজোর উদ্বোধনে সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী দত্ত। তৃতীয়ার দিন হিন্দুস্তান পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো উদ্বোধনে গেলেন সব্যসাচী দত্ত। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সব্যসাচী দত্ত ছাড়াও ছিলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি ও রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার।

উল্লেখ্য, তৃণমূলে থাকার সময় সব্যসাচী দত্তকে দক্ষিণ কলকাতায় দেখা যায়নি। কিন্তু বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতেই দক্ষিণ কলকাতায় দেখা গেল তাঁকে। পুজোর উদ্বোধনে এলে তিনি। বিধানসভায় এসে তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির ঘরে তৃণমূলে যোগ দেন সব্যসাচী দত্ত।

এরপরেই তিনি জানান, কিছু ভুল বোঝাবুঝির জন্য আবেগতাড়িত হয়ে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এখন তিনি সেই তৃণমূলে ফিরে আসতে পেরে খুশিই হয়েছেন। তবে সব্যসাচীর তৃণমূলে প্রত্যাবর্তনে অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। কারণ উপ নির্বাচনেরআগে সব্যসাচীকে খড়দা বিধানসভা কেন্দ্রের ইনচার্জও করেছিল বিজেপি। যদিও তৃণমূলে ফিরে আসার পর সেই দায়িত্ব দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে।

আরও পড়ুন: ইডি নোটিসের খবর মিথ্যে, বাবা রাজনীতিবিদ বলেই আমাকে হেনস্থা, বললেন ফিরহাদ কন্যা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal