পারিনীতি চোপড়া অভিনীত ‘Saina’ ছবির টিজার মুক্তি পেল। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল ছবির টিজার মুক্তি নিয়ে। অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল প্ল্যাটফর্মে মুক্তি পেল।
একজন সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে কীভাবে ভারতের হয়ে নিজেকে উপস্থাপন করবে সাইনা এবং নতুন দিশা পেতে শৈশবকে কীভাবে গড়ে তুলবে এসব কিছু এক ঝলকে উঠে এসেছে উপস্থাপনায়। টিজারের ভিডিওটি শুরু হচ্ছে অভিনেত্রী পারিনীতির ভয়েস ওভার দিয়ে, সেইসঙ্গে স্ক্রিনে ফুটে উঠছে ব্যাডমিন্টনের কোর্ট।
আরও পড়ুন: নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে গেলেন দেবলীনা, নেট পাড়ায় তুমুল ভাইরাল এই বিশেষ ভিডিও
View this post on Instagram
ইতিমধ্যেই, ‘Saina’ নিয়ে বেশ উত্তেজিত পরিনীতি চোপড়া। আপকামিং ছবির ফাস্ট লুক ও পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
পরিনীতি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন আম্লি গুপ্তি এবং প্রযোজনায় রয়েছেন ভুষণ কুমার, কৃষ্ণ কুমার, সঞ্জয় জয়রাজ এবং রাসেশ শাহ। টিজার মুক্তির দিনে ঘোষণা করা হয় সাইনা নেহওয়ালের বায়োপিক সিনেমার পর্দায় মুক্তি পাবে ২৬ মার্চ।




