মনে আছে কমেডি সার্কাসের সেই খুদে “গাঙ্গুবাঈ”কে? এই ছোট্ট গোলগাল মেয়েটি নিজের কমেডির মাধ্যমে হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছিল। তবে আর সে ছোট্ট নেই। নাই রয়েছে আগের মত মোটাসোটা। ওজন কমিয়ে তথাকথিত ফিট হয়ে গেছে কমেডি সার্কাসের গাঙ্গুবাঈ ওরফে সালোনি ডেইনি। তবে শোনা গেছে, এক বছর আগে বেশ ওজন বেড়ে গিয়েছিল সালোনির। তাঁর এই বাড়তি ওজনের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তারপরেই ঠিক করলেন রোগা হওয়ার। লকডাউনে থেকে ২২ কেজি ওজন কমিয়ে ফেললো এই তরুণী।
View this post on Instagram
আরও পড়ুন: ফের দুশ্চিন্তার ছায়া টলিপাড়ায়, হাসপাতালে ভর্তি জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এর ‘শঙ্খ’
সালোনি জানায়, গত বছরে বেশ ওজন বেড়ে যায় তাঁর। যার ফলে নেটদুনিয়ায় রীতিমতো হেনস্থা হতে হয় তাঁকে। এর পরেই ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি। লকডাউনের ছুটির সদ্ব্যবহার করে বাড়িতেই এক্সারসাইজ শুরু করেন তিনি। করোনা আবহে, যখন সবাই বাড়িতে বসেই নতুন কাজ শিখছে, তখন সালোনি বাড়িতে বসে চুটিয়ে ওয়ার্কআউট এবং ডায়েট কন্ট্রোল করছিলেন। আর এই ভাবেই লকডাউনের মধ্যে ২২ কেজি ওজন কমিয়ে ফেলল ১৯ বছর বয়সী এই তরুণী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের তিনি বলেন, “লকডাউন শুরুর প্রথম দিকে আমিও আর পাঁচজনের মতো সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকতাম আর মায়ের হাতের তৈরি রান্না খেতাম। তখনও ভাবিনি ওয়ার্কআউট শুরু করার ব্যাপারে।” কিন্তু হঠাৎ একদিন নিজের ল্যাপটপের স্ক্রিনে নিজের ছবি দেখে ওজন কমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। সালোনি জানিয়েছেন, লকডাউন এর শুরুতে তাঁর ওজন ছিল প্রায় ৮০ কেজি। ২২ কেজি কমিয়ে এখন তাঁর ওজন ৫৮ কেজি। নিজের এই বদলে খুশি গাঙ্গুবাঈ।




