Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 June 2026

পঞ্চমীতে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি, রবিবার থেকেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

পঞ্চমীতে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি, রবিবার থেকেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

পুরো পুজোতেই বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকালে এটি গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে। সেই এলাকা পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে হলেও পরোক্ষ প্রভাবে শনিবার  বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গে বজ্রমেঘ সৃষ্টি হয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই সময় বজ্রপাতের ব্যাপারেও সতর্ক করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প থাকার কারণে সপ্তমী থেকে নবমী চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
পুজোর দিনগুলির জন্য পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সপ্তমী থেকে দশমী পর্যন্ত চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। ২ অক্টোবর বিজয়া দশমীতে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
বঙ্গোপসাগরে কয়েকদিনের মধ্যে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে দশমীতে সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুর, আক্রান্ত রাহুল সিনহা, অভিযোগ অস্বীকার তৃণমূলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal