Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ, লন্ডন ফেরত বালিগঞ্জের তরুণের শরীরে মারণ ভাইরাস, ভর্তি বেলেঘাটা আইডিতে

কলকাতা করোনা আক্রান্ত বেড়ে ২

কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ, লন্ডন ফেরত বালিগঞ্জের তরুণের শরীরে মারণ ভাইরাস, ভর্তি বেলেঘাটা আইডিতে

কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। বালিগঞ্জের বাসিন্দা লন্ডন ফেরত এক তরুণের শরীরে মারণ ভাইরাস পাওয়া গিয়েছে বলে খবর নাইসেড সূত্রে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি সেই তরুণ।

জানা গিয়েছে, গত ১৩ মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা ফেরেন ওই তরুণ। ১৬ মার্চ থেকে জ্বর সর্দি কাশির উপসর্গ দেখা যায়। ১৭ তারিখ তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডিতে। হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তরুণের পরিবারকে। তরুণের ষাটোর্ধ্ব দাদু ও দিদাকে হোম আইসোলেশন থেকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, লন্ডন থেকে ফেরার পরই তরুণকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল।

ওই তরুণের সঙ্গেই লন্ডন থেকে ফিরেছিলেন তাঁরই দুই বন্ধু। তাঁদের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে ওই দুই বন্ধুই ভিন রাজ্যের বাসিন্দা। তরুণের সহযাত্রীদের খোঁজ চলছে।

আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে জয়জয়কার কলকাতার; দেশের সেরা দশ স্কুলের তালিকায় শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal