Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

এসএসকেএম হাসপাতালে চালু হল দ্বিতীয় উডবার্ন ভবন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসকেএম হাসপাতালে চালু হল দ্বিতীয় উডবার্ন ভবন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসকেএম হাসপাতালে নবনির্মিত উডবার্ন-২ অনন্য ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কেবিন ও স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবনের নাম রাখা হয়েছে ‘অনন্য’। এর নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের পরিষেবা রাজ্যের এক গর্বের বিষয়। এবার তার সঙ্গে নতুন যোগ হল এই উডবার্ন- ২ ইউনিট। এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা কোনও রোগী উডবার্ন- ২-তে ভর্তি হতে পারবেন।
এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেডের মূল্য হিসেবে নির্ধারিত অর্থ তিনি দু’হাজার টাকা কমিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ছ’মাস পরে এই মূল্য ফের একবার রিভিউ করে দেখা হবে। উল্লেখ্য, অনন্যতে থাকছে ১৩১টি কেবিনের সুবিধা। এই প্রকল্পে ব্যয় হয়েছে ৬৬.৬৩ কোটি টাকা।

আরও পড়ুন: ডিজিটাল মিডিয়া কনক্লেভ করতে চলেছে তৃণমূল, উদ্যোক্তা অভিষেক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal