Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

প্রাথমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে না, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাথমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে না, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেমেস্টার পদ্ধতি বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা হওয়ার পর এক সপ্তাহ না কাটতেই বাতিল হচ্ছে প্রাথমিক স্তরের সেমেস্টার পদ্ধতি এবং ক্রেডিট সিস্টেম। গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ঘোষণা করেছিলেন প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি চালু করার কথা। কিন্তু বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি স্পষ্ট জানান, তাঁর মত না নিয়েই এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। সরকার চায় প্রাথমিকের পড়ুয়াদের বোঝা কমাতে। এই ব্যবস্থায় উল্টে চাপ বেড়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেশ কড়াভাবেই সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক স্তরে সেমেস্টার! ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। তবে শিক্ষায় যদি কোনও কোনও নয়া নীতি আনা হয়, তবে আগে আমাদের জানাতে হবে।

ব্রাত্য বসু উত্তরে বলেন, আমি পরশু সচিবের সঙ্গে কথা বলেছি। আপনি সম্মতি দিলে নোটিফিকেশন হবে। এতে আরও খেপে যান মুখ্যমন্ত্রী। কাগজে আগে এই খবর বেরল কেন, তা জানতে চান। বলেন, আমি কিছু শুনতে চাই না। মানুষের কাছে বার্তা চলে গিয়েছে। ওটা কিন্তু হবে না। চারজন বিশেষজ্ঞ মিলে সিদ্ধান্ত নিলেন আর হয়ে গেল! আমি চাই বাচ্চাদের বোঝা কমাতে, ব্যাগের ওজন কমাতে।
এতে অনেকে ভাবতে শুরু করেন, তাহলে কি উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠে গেল? পরে শিক্ষামন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার চালু হয়েছিল। প্রাথমিক নিয়ে কোনও নোটিফিকেশন হয়নি। পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল। শিক্ষা দপ্তর মুখ্যসচিবের কাছে পাঠায়।

আরও পড়ুন: পরীক্ষার ৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory