খড়দা, গোসাবা, দিনহাটার পর শান্তিপুর। শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী হলেন ব্রজকিশোর গোস্বামী। জয়ের পর তিনি জানান, দল যেভাবে জানাবে, সেইভাবে কাজ করব। নির্বাচনী এজেন্ডা যা ছিল মেনে চলব।
আরও পড়ুন: দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেল মুর্শিদাবাদের বড়নগর
এই কেন্দ্রে একুশের ভোটে জয়ী হন বিজেপির জগন্নাথ সরকার। কিন্তু সাংসদ পদ ধরে রাখার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করে তৃণমূল। দেখা যায় জয়ী হয়েছেন তিনি।




