Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

শুটআউট অ্যাট নিউটাউন! STF এর এনকাউন্টারে নিহত পাঞ্জাবের ২ গ্যাংস্টার

শুটআউট অ্যাট নিউটাউন! STF এর এনকাউন্টারে নিহত পাঞ্জাবের ২ গ্যাংস্টার

শুটআউট অ্যাট নিউটাউন! পাঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে এসটিএফের যৌথ অপারেশনে নিকেশ পাঞ্জাবের ২ দাগী গ্যাংস্টার। নিউটাউনের সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলি বিনিময় চলার সময় আহত হয়েছেন এক পুলিশকর্মী।

সাপুরজি আবাসনে লুকিয়ে রয়েছে পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতীরা। এই খবর পেয়ে সেখানে যায় কলকাতা পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল পাঞ্জাব পুলিশের দল।

নির্দিষ্ট ফ্ল্যাটে ঢুকতে যেতেই দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় এসটিএফ। গুলির লড়াইয়ে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়। গুলিতে আহত হন এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ। তাঁর কাঁধ ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গত ৮ বছরে যত রাস্তা হয়েছে, তা ১০০ বছরে হয়নি, পথশ্রী প্রকল্পের সূচনা করে বললেন মুখ্য মন্ত্রী

জানা গেছে, ওই আবাসনে লুকিয়ে ছিল পাঞ্জাব গ্যাংস্টার যশপ্রীত জসসি ও জয়পাল ভুললার। তাঁদের গ্রেফতার করতেই গিয়েছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। অপারেশন শেষে বিধাননগর পুলিশ জানায় আর কোনও দুষ্কৃতী লুকিয়ে নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal