Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

করোনায় বাড়ি গিয়ে লিফলেট বিলি নয়, শিলিগুড়িতে ডিজিটাল ইস্তাহার প্রকাশ বামেদের

করোনায় বাড়ি গিয়ে লিফলেট বিলি নয়, শিলিগুড়িতে ডিজিটাল ইস্তাহার প্রকাশ বামেদের

শিলিগুড়ি পুরসভার ভোটে ডিজিটাল ইস্তেহার প্রকাশ করল দার্জিলিং জেলা বামফ্রণ্ট। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে ইস্তেহার শিলিগুড়ির মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

করোনার তৃতীয় ঢেউ রাজ্যে। সংক্রমণের হার ক্রমশ ঊর্ধমুখী। এই অবস্থায় সাধারণ মানুষের বাড়ি গিয়ের প্রচার বন্ধ। তাই ইস্তেহার বিলি করা সম্ভব হচ্ছে না। তাই দার্জিলিং জেলা বামফ্রণ্ট ডিজিটাল ইস্তেহার প্রকাশ করে। ডিজিটাল মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শহরের মানুষের কাছে পৌঁছে যাবে এই ইস্তেহার।

সোমবার দার্জিলিং জেলা বামফ্রণ্টের কার্যালয়ে ডিজিটাল ইস্তেহার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী অশোক ভট্টাচার্য। ইস্তাহারে শহরের রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, যানজটের সমস্যা কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে হিন্দি ভাষায় স্কুল স্থাপন, খেলার মাঠ উন্নত করা হবে বলেও জানানো হয়েছে। অশোক ভট্টাচার্য জানিয়েছেন, আগে কী কাজ করেছি আর আগামীতে কী কাজ করতে চাইছি তা ইস্তেহারে লেখা হয়েছে। একইসঙ্গে জয়ের ব্যাপারে আশাবাদী শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন: মমতার শপথের পরই পুলিশ প্রশাসনে রদবদল, ডিজি পদে ফিরলেন বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal