Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা সিন্ধুর, জাপানের ওকুহারাকে উড়িয়ে দিলেন স্ট্রেট গেমে

অবিশ্বাস্য ফর্মে সিন্ধু

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা সিন্ধুর, জাপানের ওকুহারাকে উড়িয়ে দিলেন স্ট্রেট গেমে

শনিবার যেখানে সেমিফাইনাল শেষ করেছিলেন, রবিবার যেন সেখান থেকেই শুরু করলেন বিধ্বংসী ফর্মে থাকা পি ভি সিন্ধু। ফাইনালে জাপানের ওকুহারাকে উড়িয়ে দিয়ে সোনা জিতলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে। রবিবার সুইৎজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওকুহারাকে সিন্ধু হারালেন ২১-৭ এবং ২১-৭ পয়েন্টে। শুরু থেকেই তীব্র আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে শুরু করেন সিন্ধু। কার্যত দাঁড়াতেই দেননি জাপানি প্রতিদ্বন্দ্বীকে। প্রথম গেম জিতে নেন ১৬ মিনিটে। এর আগে পরপর দু’বছর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যান সিন্ধু। কিন্তু এদিন শুরু থেকেই অন্য সিন্ধুকে দেখল ব্যাডমিন্টন দুনিয়া। তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি।

আরও পড়ুন: BIG BREAKING: প্রয়াত দিয়েগো মারাদোনা, বয়স হয়েছিল ৬০

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports