Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

রাতের কলকাতায় গাঁজা-সহ গ্রেফতার গায়ক শিলাজিৎ পুত্র ধী ও তাঁর ২ বন্ধু, মাদক বিরোধী আইনে মামলু রুজু পুলিশের 

১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার শিলাজিৎ পুত্র

রাতের কলকাতায় গাঁজা-সহ গ্রেফতার গায়ক শিলাজিৎ পুত্র ধী ও তাঁর ২ বন্ধু, মাদক বিরোধী আইনে মামলু রুজু পুলিশের 
গাঁজা সহ গ্রেফতার হলেন গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদারের ছেলে ধী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গাড়ি করে দুই বন্ধুকে নিয়ে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন ‘ওপেন টি বায়োস্কোপ’ এর অভিনেতা ধী। সেই সময় টলি ক্লাবের সামনে তাঁদের গাড়ি আটকে নাকা চেকিং করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তল্লাশিতে শিলাজিৎ পুত্রের গাড়ি থেকে প্রায় দেড়শো গ্রাম গাঁজা পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এরপর ধী সহ বাকি দু’জনকে আটক করে রিজেন্ট পার্ক থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে কোথা থেকে এই গাঁজা পেয়েছেন তার কোনও সদুত্তর না দিতে পারায় ধী ও তাঁর বন্ধুদের গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে পুলিশ।
বর্তমানে পড়াশোনার জন্য ভিন রাজ্যে থাকেন ধী মজুমদার। সম্প্রতি কলকাতায় এসেছিলেন, শুক্রবার রাতে তাঁর সঙ্গে থাকা দুই বন্ধুও ছাত্র। শিলাজিৎ পুত্রের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার দাবি, সম্পূর্ণ মিথ্যে মামলা করেছে পুলিশ। আদালতেই জবাব দেবেন তাঁরা।
ক’দিন আগেই কলকাতায় প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, মহিলা বক্সার সুমন কুমারীর হেনস্থার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে শহরের রাস্তায় বেপরোয়া বাইক এবং গাড়ি চালকদের রুখতে সক্রিয় হয়েছে পুলিশ। শহরের বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। সেই তল্লাশিতেই গ্রেফতার হলেন শিলাজিৎ পুত্র।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal