Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

সুপ্রিম কোর্টে এসআইআর মামলাঃ আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে

সুপ্রিম কোর্টে এসআইআর মামলাঃ আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে

ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে তপ্ত বিহার, বাংলা সহ দেশের রাজনীতি। এরই মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন বিহারের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকরা। তবে বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে নাম তোলার আবেদনের বিষয়টি বন্ধ করা হচ্ছে না।
অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়াই সমান্তরালে চলবে। আবেদনপত্র গ্রহণের প্রমাণ হিসেবে আবেদনকারীকে রসিদ দেবে নির্বাচন কমিশন। আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কি না তা যাচাই করবে কমিশন।
১ সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে পর্যন্ত নাম তোলার বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো যাবে। বিহারের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম। নাম তোলার আবেদনের সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাতে অনুমোদন দেয়নি।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেছেন, বিহারে ১২টি রাজনৈতিক দলের ১ লক্ষ ৬০ হাজার ৮১৩ জন বুথ লেভেল এজেন্ট রয়েছেন। তাঁরা কেন নাম বাদ পড়া নাগরিকদের সাহায্য করছেন না?

আরও পড়ুন: রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী; রাজ্যপালের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal