Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

স্মৃতি ইরানির মেয়েকে ক্লাসে হেনস্থা সহপাঠীদের, সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে কড়া জবাব মায়ের

কড়া ভাষায় পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

স্মৃতি ইরানির মেয়েকে ক্লাসে হেনস্থা সহপাঠীদের, সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে কড়া জবাব মায়ের

বৃহস্পতিবার মেয়ে জয়েশ ইরানির সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পরে সেই সেলফিটি ডিলিট করে দেন তিনি। কিন্তু একদিন বাদেই মেয়ের অন্য একটি ছবি শেয়ার করে আগের ছবি ডিলিটের কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
স্মৃতি ইরানির অভিযোগ, একাদশ শ্রেণির ছাত্রী জয়েশ স্কুলে কয়েকজন সহপাঠীর কটূক্তির শিকার হয়। এক সহপাঠী তাঁকে ব্যাঙ্গোক্তি করে বলে, মায়ের সঙ্গে ছবিতে জায়েশকে একেবারেই ভালো দেখাচ্ছে না।
স্মৃতি ইরানির অভিযোগ, এরপর মেয়ে কাঁদতে কাঁদতে এসে এই সেলফি ডিলিট করার অনুরোধ জানায় তাঁকে। মেয়ের কান্না থামাতে তিনিও ছবিটি ডিলিট করে দেন। কিন্তু পরে স্মৃতি উপলব্ধি করেন, ছবি ডিলিট, আসলে মেয়েকে উত্যক্ত করা সহপাঠীদেরই সাহস যোগাবে। এরপর শুক্রবার মেয়ের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন স্মৃতি ইরানি। পোস্টে স্মৃতি লেখেন, ”আমার মেয়ে একজন দক্ষ ক্রীড়াবিদ, লিমকা বুক অফ রেকর্ডসেও তাঁর পারদর্শীতা স্থান পেয়েছে, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টের অধিকারী সে, এমনকি বিশ্বমানের প্রতিযোগিতায় দু’বার ব্রোঞ্জ পদক পেয়েছে আর আমার প্রিয় মেয়েকে দেখতেও যথেষ্ট সুন্দরী”।

এরপরেই উত্ত্যক্তকারীর উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, মেয়েকে নিয়ে তারা যতই হাসাহাসি বা দাদাগিরি করুক না কেন, সে ঘুরে দাঁড়িয়ে এর যোগ্য জবাব দেবে। ইনস্ট্যাগ্রামের ওই পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ”ও জয়েশ ইরানি এবং আমি তাঁর মা হতে পেরে গর্বিত।” ইতিমধ্যেই স্মৃতি ইরানির সেই পোস্টে ৭৯ হাজার লাইক পড়েছে। মন্ত্রীর এই উপলব্ধিকে কুর্নিশ জানিয়ে কমেন্টবক্স ভরাচ্ছেন বহু মানুষ।

আরও পড়ুন: ১৩৮ দিন পর খুলল পাক আকাশ সীমা, ইউরোপ-আমেরিকাগামী বিমানের ভাড়া কমার ইঙ্গিত, কমল যাত্রার সময়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation