Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

‘এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল? এটা মানুষ না অনলাইন অ্যাপ?’ মাত্র পাঁচদিনেই ‘মিঠাই’য়ের সন্তান হওয়ার দৃশ্যে চরম ক্ষুব্ধ অনুগামীরা, ক্ষোভপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল পোস্ট

‘এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল? এটা মানুষ না অনলাইন অ্যাপ?’ মাত্র পাঁচদিনেই ‘মিঠাই’য়ের সন্তান হওয়ার দৃশ্যে চরম ক্ষুব্ধ অনুগামীরা, ক্ষোভপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল পোস্ট

একসময় জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক বললেই উঠে আসতো মিঠাই ধারাবাহিকটির নাম। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই বাংলা সেরা ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিকটি। বিগত বেশ কিছুদিন ধরে অবশ্য এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিম্নগামী। যে কারণে প্রথম পাঁচের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে না মিঠাই এবং সিদ্ধার্থের জুটিকে।

ইতিমধ্যে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের তরফে বদলে দেওয়া হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচারের সময়। তবে তা সত্ত্বেও ধারাবাহিকের জনপ্রিয়তা আগের মত শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়নি। অনুগামীদের মন নতুন করে জয় করার জন্য এরপর ধারাবাহিকের গল্পে বদল এনেছিলেন ধারাবাহিকের নির্মাতারা। ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইকে গর্ভবতী অবস্থায় দেখতে পেয়েছিলেন অনুগামীরা।

তবে এবার সেই দৃশ্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাদের। কারণ হিসেবে তারা জানিয়েছেন মাত্র ৫ দিনের মধ্যেই ধারাবাহিকের প্রিয় চরিত্রের মা হওয়ার গোটা গল্পটিকে শেষ করে দিয়েছেন ধারাবাহিকের নির্মাতারা। ফলস্বরূপ প্রিয় চরিত্রের মা হয়ে ওঠার উপভোগ করতে পারেননি অনুগামীরা। পাশাপাশি এত তাড়াতাড়ি কিভাবে ধারাবাহিকের নায়িকা মা হয়ে উঠলো সে প্রশ্ন তুলে ধরতে দেখা গিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের। সব মিলিয়ে দর্শকদের বিক্ষুব্ধ প্রশ্নের সম্মুখীন হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই।

আরও পড়ুন: সঙ্গীর দ্বিচারিতার শাস্তি তাঁকে ত্যাগ করা, ফের শ্রাবন্তীকে খোঁচা রোশনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment