Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

নুসরতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার, নিখিলের দুঃখ-বিলাপ, অভিনেত্রীর সম্প্রতিক ছবিতে সরগরম নেট দুনিয়া

নুসরতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার, নিখিলের দুঃখ-বিলাপ, অভিনেত্রীর সম্প্রতিক ছবিতে সরগরম নেট দুনিয়া

শুক্রবার সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার খবর রাতারাতি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। নেটিজনের একাংশ অবাক হলেও অভিনেত্রীর অনুরাগীরা তাঁর জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন জানায়। স্যোশাল মিডিয়ায় ঝড় উঠেছিল অনুরাগীদের শুভেচ্ছার।

মাতৃত্বের জল্পনার মধ্যেই রবিবার নিজের ইনস্টাগ্রামের পাতায় কয়েকটি সাম্প্রতিক ছবি পোস্ট করেন সাংসদ-অভিনেত্রী। আর সেই পোস্ট ঘিরেই ছুটির দিনে সরগরম থাকল নেট পাড়া।

অন্তঃসত্ত্বা হওয়ার পর আরও সুন্দরী হয়েছেন নুসরত। গতকাল তাঁর পোস্ট করে ছবিতে এমন মন্তব্য করেছেন অনুরাগীরা। নুসরত সন্তানসম্ভবা তা নেটিজনের কাছে স্পষ্ট হলেও, তাঁর সন্তানের পিতাকে এমন একটা জল্পনা ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। যদিও নুসরতের সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন সাংসদ-অভিনেত্রীর স্বামী নিখিল জৈন।

আরও পড়ুন: “বুড়ো হয়ে গেল এখনো নিজেদের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে পর্দায় রোমান্স করছেন”, সালমান খান, অক্ষয় কুমার এবং আমির খানকে ধুয়ে দিলেন সঞ্জয় দত্ত

 

নিখিলের সঙ্গে বনিবনা হচ্ছিল না বলে এক সঙ্গে থাকেন না তাঁরা। তাঁদের দাম্পত্যে ফাঁটল ধরার পর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একে একে মুছে গিয়েছে পুরনো অনেক অন্তরঙ্গ ছবিও। এরই মাঝে টলি পাড়ায় নতুন গুঞ্জন, অভিনেতা যশের সঙ্গে অভিনেত্রীর নুসরতের ঘনিষ্ঠতার কথাও। একটি ছবিতে অভিনয় করতে করতে একের অপরের অনেকটা কাছে এসে পড়েছেন তাঁরা বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতে মুখে কুলুপ নিখিলের। উল্টে জল্পনা উসকে দিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন ইনস্টাগ্রামে।

২ দিন আগে নিখিল নিজের ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে লেখেন, কর্ম তোমায় সবসময় অনুসরণ করবে। অর্থাৎ যে যা করছে, তার ফল পাবে। নেটিজেনরা মনে করছেন তিনি তাঁর স্ত্রী নুসরতকে উদ্দেশ করেই এই কথা বলেছেন।

এরপরই রবিবার বিকেলের দিকে তিনি একটি পুরনো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, ফ্লাইটের ভিতর বসে নিখিল। মুখে স্মিত হাসি। এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমি সেই সব স্মৃতি খুব ভালবাসি যা আমার মুখে হাসি ফোটায়, যে কোনও সময়। আমার জীবন এখন যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও। অর্থাৎ নিখিলের স্পষ্ট দাবি, বর্তমান সময় তিনি খুব একটা খুশিতে নেই।

নুসরত জাহানের মা হওয়া নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউডের অন্দরমহল। এই প্রসঙ্গে অভিনেত্রী নিজের মুখে কিছু না বললেও। নুসরতের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে তা আঁচ করতে পেরেছেন তাঁর অনুরাগীরা।

সূত্রের খবর, গত কয়েক মাস ধরে নুসরত তাঁর বালিগঞ্জের ফ্ল্যাটে বেশিরভাগ সময় যশ দাশগুপ্তের সঙ্গেই কাটাচ্ছেন। এদিকে স্বামী নিখিলের সঙ্গে কথাবার্তা-যোগাযোগ একেবারে বন্ধ। কাজেই এই সন্তান যে যশের, অনেকেই অনুমান। তার উপর আবার নিখিলের বিস্ফোরক দাবি, এই সন্তান তাঁর নয়! এই মন্তব্যই যশ-নুসরতের জীবনে নতুন অধ্যায়কে আরও জোরালো করে তুলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment