Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। হাসপাতাল সূত্রে খবর, কংগ্রেসের প্রাক্তন সভাপতির অবস্থা স্থিতিশীল। জানা গেছে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী।

হাসপাতালে সোনিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল দলের নেতৃত্বে আছেন চিকিৎসক অরূপ বসু বলে সূত্রের খবর।

উল্লেখ্য,  চলতি বছর এই নিয়ে দুই বার হাসপাতালে ভর্তি হতে হল সোনিয়া গান্ধীকে। এরআগে জানুয়ারি মাসে শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। মার্চ মাসেও জ্বর নিয়ে ভর্তি হন সোনিয়া গান্ধী।

আরও পড়ুন: পর্যটকেদের জন্য সুখবর, দিন দু’য়েকের মধ্যেই দার্জিলিং-এ তুষারপাতের সম্ভবনা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal