Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

ব্রিগেড সমাবেশে সোনিয়া গান্ধীর লিখিত বার্তা পড়লেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

ব্রিগেড সমাবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ মল্লিকার্জুন খাড়গের

ব্রিগেড সমাবেশে সোনিয়া গান্ধীর লিখিত বার্তা পড়লেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

ব্রিগেড সমাবেশে এসে বিরোধী নেতা এবং কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে পড়ে শোনালেন সোনিয়া গান্ধীর বার্তা। বার্তায় সোনিয়া লিখেছেন,
‘দেশের কৃষক আজ বিপন্ন, যুব সমাজের কাজ নেই। দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, রাজনৈতিকভাবে দেশের সমস্ত কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। সামাজিক কাঠামো এবং বহুত্ববাদী মত আক্রান্ত।
আসন্ন লোকসভা নির্বাচন সাধারণ কোনও ভোট নয়। দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই। যারা দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা করছে তাদের হারানোর লড়াই। এই র‍্যালি মোদী সরকারকে হারানোর ভিত্তি মজবুত করবে।’

আরও পড়ুন: মালদহ, শালবনির পর এবার কাকদ্বীপে; তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal