Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

WB Election 2021: মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, অভিযুক্ত তৃণমূল

WB Election 2021: মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, অভিযুক্ত তৃণমূল

মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। মারধরের অভিযোগ। তাঁর অভিযোগ ঘটনায় জড়িত স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলে তাঁদের সামনেই হাতাহাতি, ধাক্কাধাকি শুরু হয়।

আরও পড়ুন: পিকের মস্তিষ্কপ্রসূত ইয়ুথ ইন পলিটিক্সে বিপুল সাড়া, প্রথমদিনই ১০ হাজার তরুণ-তরুণী যোগ দিলেন তৃণমূলে

কল্যাণ চৌবের অভিযোগ ইচ্ছা করে কিছু বুথে ভোট প্রক্রিয়া ধীরে করে দেওয়া হয়। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, এলাকা অশান্ত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। এলাকার তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, এলাকা পরিদর্শন করতে এলে বিজেপির লোকজন মারধর করে তাঁকে। এই ঘটনার পর এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। বিজেপি প্রার্থী এসে গোলমাল শুরু করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal