Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

বাংলার সংস্কৃতির প্রচারে সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে ডালের বড়ি দিলেন বাংলার জামাই সোনু নিগম, হু হু করে ভাইরাল ভিডিও

বাংলার সংস্কৃতির প্রচারে সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে ডালের বড়ি দিলেন বাংলার জামাই সোনু নিগম, হু হু করে ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো হল ‘সুপার সিঙ্গার ৩’। সম্প্রতি এই মঞ্চেই নিজে হাতে বড়ি দিতে দেখা গিয়েছে বাংলার জামাই সোনু নিগমকে। এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক যিশু সেনগুপ্তর দুষ্টু বুদ্ধির জন্যই এমন ঘটনা ঘটেছে সুপার সিঙ্গারের মঞ্চে।

বলিউড-টলিউড খ্যাত গায়ক হলেন সোনু নিগম। তিনি একটার পর একটা হিট গান দিয়ে গেছেন এবং এখনো দিচ্ছেন মানুষকে। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ সকলেই। এবছর সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে বিচারক আসনে রয়েছেন সোনু নিগম। এছাড়াও রয়েছেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। সম্প্রতি এই শোয়ের দর্শকরা এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে রইলেন।

সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা এসেছেন নিজের প্রতিভাকে গোটা বাংলার মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে। তাদের মধ্যে অন্যতম হলেন বাঁকুড়ার মেয়ে তনুশ্রী। তিনি লোকগান গান। সম্প্রতি তনুশ্রীই সোনু নিগমের পাশাপাশি সকলকে বড়ি দেওয়া শেখালেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরের শেষ সূর্যগ্রহণ, জানুন যাবতীয় অজানা তথ্য

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক যীশু সেনগুপ্ত হঠাৎ করেই বাঁকুড়ার মেয়ে তনুশ্রীকে বলতে শুরু করেন, ‘‘এই যে বললি, তুই নাকি বাঁকুড়ার শিল্পের প্রচার করবি এই অনুষ্ঠানে! সেই জন্যেই প্রতিযোগিতায় যোগ দিয়েছিস?’’ এরপরেই তনুশ্রী প্রস্তাব দেন তিনি বিউলির ডালের বড়ি দেওয়া শেখাতে চান। এরপরেই মঞ্চে নিয়ে আসা হয় সমস্ত বড়ি দেওয়ার সরঞ্জাম। তারপর যিশু সেনগুপ্তর অনুরোধেই মঞ্চে উঠে আসেন তিন বিচারক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে তনুশ্রী নিজে কয়েকটা বড়ি দিয়ে উদাহরণ হিসেবে দেখিয়ে দেন আর তার পরেই সেই কাজে নিজেই হাত লাগান সোনু নিগম। সেইসময় তার পাশে দাঁড়িয়ে আঞ্চলিক ভাষায় গান গাইছিলেন তনুশ্রী। আর সেই গানে নাচতে নাচতে সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে বিউলির ডালের বড়ি দিলেন সোনুজি। এমন দৃশ্য শেয়ার হলে তা নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে ভাইরাল হতে বাধ্য, আর সেটাই হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz